ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তেহরানে খামেনির শোক র‌্যালিতে লাখো মানুষের ঢল

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১১:৫০:১০ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০১:৪৭:১৫ অপরাহ্ন
তেহরানে খামেনির শোক র‌্যালিতে লাখো মানুষের ঢল ছবি : সংগৃহীত
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শোক র‌্যালি শুরু হয়েছে রাজধানী তেহরানে। আর এ উপলক্ষ্যে লাখো মানুষের ঢল নেমেছে শহরটিতে। দেশটির কর্মকর্তাদের দাবি, আধুনিক ইরানের ইতিহাসে সবচেয়ে বড় এই শোকযাত্রায় অংশ নিয়েছেন লাখো মানুষ। কয়েক দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের অংশ হিসেবে শুরু হওয়া এই শোক র‌্যালি প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করবে এবং শেষ হতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে।

ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভি বলছে, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির জানাজার শোভাযাত্রায় লাখো মানুষ রাজধানী তেহরানের রাজপথে নেমেছেন। ইরানি কর্মকর্তাদের দাবি, এটি দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম। সোমবার (৬ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে র‌্যালিটি শুরু হয়। এর আগে দুই দিন সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হয়েছিল।

আয়োজকদের ধারণা, প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রা শেষ হতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগবে। শোভাযাত্রাটি দামাভান্দ স্ট্রিট, ইমাম হুসেইন স্কয়ার, এনকেলাব স্ট্রিট, এনকেলাব স্কয়ার, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার হয়ে মেহরাবাদ বিমানবন্দরের কাছে শহিদ লাশগারি মহাসড়ক পর্যন্ত যাবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ