ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত যেসব এলাকায় গ্যাস থাকবে না

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১১:৩১:২৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১১:৩১:২৩ পূর্বাহ্ন
মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত যেসব এলাকায় গ্যাস থাকবে না ফাইল ছবি
গ্যাস পাইপলাইন টাই-ইন কাজের জন্য মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে টানা ১৬ ঘণ্টা গাজীপুর ও টাঙ্গাইলের কয়েকটি এলাকায় শিল্প, ক্যাপটিভ ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

রোববার (৫ জুলাই) এক জরুরি গ্যাস শাটডাউন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়দেবপুর, গাজীপুর থেকে কুমুদিনী, টাঙ্গাইল পর্যন্ত ১০ ইঞ্চি ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার ১০ ইঞ্চি ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প, ক্যাপটিভ ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
 
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ