ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির শেষ বিদায়: আকাশসীমা বন্ধ করছে ইরান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১১:০৫:১৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১১:৫৪:১১ পূর্বাহ্ন
খামেনির শেষ বিদায়: আকাশসীমা বন্ধ করছে ইরান ছবি : সংগৃহীত
প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের নিরাপত্তা ও আয়োজনের অংশ হিসেবে সোমবার (৬ জুলাই) আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখবে ইরান। দেশটির শিক্ষার্থীদের বার্তা সংস্থা (ইসনা) এ তথ্য জানিয়েছে।

যদিও আগের দিন রোববার (৫ জুলাই) জানাজা ও শেষ বিদায়ের অনুষ্ঠানের সময় বিমান চলাচল স্বাভাবিক ছিল। তবে  ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, সোমবার রাজধানীতে জনসাধারণের শোকানুষ্ঠান চলাকালে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

মঙ্গলবার (৭ জুলাই) থেকে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। তবে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর আরও কিছু সময় বন্ধ থাকবে।
 
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ৯ জুলাই চূড়ান্ত দাফন অনুষ্ঠান উপলক্ষে উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদের আকাশসীমাও পুরোপুরি বন্ধ থাকবে। ওই দিন শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রমও স্থগিত রাখা হবে।

তবে ৭ ও ৮ জুলাই ইরানের অন্যান্য অঞ্চলে বিমান চলাচল স্বাভাবিক থাকবে। শুধু শেষ দিনের অনুষ্ঠানের কারণে মাশহাদগামী ফ্লাইটগুলো পরিচালিত হবে না।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ