ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​থ্রি-পিস পরে নৃত্য, বিএনপি নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৬:০৭:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৬:০৭:৪২ অপরাহ্ন
​থ্রি-পিস পরে নৃত্য, বিএনপি নেতা বহিষ্কার ​ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদের স্বাক্ষরিত দলীয় প্যাডে এ-সংক্রান্ত বহিষ্কারাদেশ জারি করা হয়।

জানা যায়, চলমান বিশ্বকাপ ফুটবলে জাপানকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিল দলের জয়ে খন্দকার আমিনুর ইসলাম মিন্টু থ্রি-পিস পরে নেচে-গেয়ে ব্যতিক্রমীভাবে আনন্দ উদযাপন করেন। থ্রি-পিস পরে তার নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। দলীয় শৃঙ্খলাবিরোধী বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের নির্দেশক্রমে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে বহিষ্কৃত নেতা খন্দকার আমিনুর ইসলাম মিন্টুর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মির্জাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ