শ্রীমঙ্গলে তুলাবোঝাই ট্রাকে অগ্নিকাণ্ড
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০৭-২০২৬ ০১:০৩:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৭-২০২৬ ০১:৩৬:৩৫ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজডিহি এলাকার ইমামবাজার সড়কে তুলাবোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
শুক্রবার সকাল ৭টার দিকে ট্রাকটিতে আগুন লাগার খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোলায়মান আহমদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স