ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০৮:১৪:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০৮:১৪:৪৪ অপরাহ্ন
​প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত ​ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। বৈঠকটি ৫ টা ৫৫ মিনিটে শেষ হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানিয়েছেন।

মন্ত্রিসভার এই বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পক্ষ থেকে উপস্থাপিত নীতিগত বিষয়, নতুন আইন প্রণয়নের খসড়া, প্রশাসনিক কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নানা প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে মন্ত্রিসভার সদস্যরা মতামত দেন এবং প্রয়োজনীয় অনুমোদনের বিষয়ও বিবেচনায় নেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত, নতুন নীতিগত অনুমোদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ