মহাদেবপুরে জামায়াত কর্মীর বাড়ি থেকে ৩০০ বস্তা সার উদ্ধার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-০৭-২০২৬ ১১:৪৫:৩১ পূর্বাহ্ন
আপডেট সময় :
০২-০৭-২০২৬ ০৩:৪৪:২৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
নওগাঁর মহাদেবপুরে এক জামায়াত কর্মীর বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ৩০০ বস্তা সার উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার (১ জুলাই) রাতে উপজেলার শিবরামপুর গ্রামে জামায়াত কর্মী আব্দুল লতিফের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ। আব্দুল লতিফ একই গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে তার বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ৩০০ বস্তা সার উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উদ্ধার করা সারগুলো সরকারের অনুকূলে জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে সার মজুত করার অপরাধে আব্দুল লতিফকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে অবৈধভাবে সার মজুত করে বেশি দামে কৃষকদের কাছে বিক্রি করে আসছিলেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মুহম্মদ এরশাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, থানার ওসি মো. ওমর ফারুক, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স