ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​এলপিজির নতুন দাম ঘোষণা বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৬:১৫:০০ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৬:১৫:০০ অপরাহ্ন
​এলপিজির নতুন দাম ঘোষণা বৃহস্পতিবার
চলতি জুলাই মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, সে বিষয়ে বৃহস্পতিবার (২ জুলাই) নতুন ঘোষণা দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত জুলাই ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করে নতুন দর নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর শহিদ প্রকৌশলী ভবনের (৬ষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এলপিজির নতুন দরসংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটেও (www.berc.org.bd) প্রকাশ করা হবে।

এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করে। একই সঙ্গে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ