ঢাবি স্টেশনে মেট্রোর যাত্রাবিরতি সাময়িক বন্ধ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০৭-২০২৬ ০৩:১০:০১ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৭-২০২৬ ০৩:১০:০১ অপরাহ্ন
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রো রেলের যাত্রাবিরতি সাময়িক বন্ধ রাখা হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত স্টপেজ বন্ধ থাকবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) দুপুরে এক জরুরি ঘোষণায় এ তথ্য জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ডিএমটিসিএল।
এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ ১ জুলাই বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) সাময়িকভাবে বন্ধ থাকবে।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স