এনবিআর চেয়ারম্যান আহসান হাবিবের দায়িত্ব গ্রহণ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০৬-২০২৬ ০৩:৪৯:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০৬-২০২৬ ০৩:৪৯:৪৮ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান আহসান হাবিব বলেছেন, রাজস্ব আদায় একটি বড় চ্যালেঞ্জ। তবে সবাইকে নিয়ে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করবো।
মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করে তিনি এ কথা বলেন।
আহসান হাবিব বলেন, ১৮ কোটি মানুষের প্রত্যেকেই তার দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশের উন্নতি হবে। সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে দেশ এগিয়ে যাবে।
এর আগে, সোমবার এক প্রজ্ঞাপনে কর প্রশাসনের কর্মকর্তা আহসান হাবিবকে এনবিআর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। তিনি মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হলেন।
১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া বিসিএস পরীক্ষায়ও তিনি তার ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।
কর্মজীবনে তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়মসংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন। অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ‘উল্কাগেমস’ থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছেন।
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স