ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের করহার নিয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৬:৪৫:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৬:৫১:৩৭ অপরাহ্ন
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের করহার নিয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী ফাইল ছবি
জাতীয় সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের করহার কমানোর প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৮তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই প্রস্তাব দেন।

উচ্চশিক্ষা খাতে সহায়তা বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ১০ শতাংশ হারে কর দেয়। এই হার কমিয়ে ৫ শতাংশ করা উচিত। তবে এই সুবিধার বিপরীতে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম জোরদার করতে হবে, শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে তুলতে ভাষা শিক্ষা ল্যাব স্থাপন করতে হবে এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ বাড়াতে হবে।”

করের আওতা সম্প্রসারণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “বাজেটে ছাত্রসহ কয়েকটি ক্ষেত্র ছাড়া ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। একই ভাবে বণ্টননামা দলিল নিবন্ধন এবং সম্পত্তির মিউটেশনের ক্ষেত্রেও টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। কিন্তু এসব বিধান নিয়েও জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে।” তাই তিনি এসব প্রস্তাবও প্রত্যাহারের আহ্বান জানান।  

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ