ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে আমরা অঙ্গ মনে করি: দিলীপ ঘোষ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ১১:২৮:০৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ১১:২৮:০৯ পূর্বাহ্ন
বাংলাদেশকে আমরা অঙ্গ মনে করি: দিলীপ ঘোষ ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, “বাংলাদেশকে আমরা অঙ্গ মনে করি, কিন্তু তারা শত্রু মনে করে। বাংলাদেশের শিল্প নেই, কলকারখানা নেই। বাংলাদেশ বুঝতে পেরেছে ক্ষতিটা ওদেরই হয়েছে।”

টুরিস্ট ভিসা চালু প্রসঙ্গে রবিবার (২৮ জুন) তিনি এ কথা বলেছেন।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ঘনিষ্ঠ প্রাণি সম্পদ বিকাশ দপ্তরের চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ভেটেরিনারি ডক্টরস এর আয়োজিত এক অনুষ্ঠানে রবিবার যোগ দিয়েছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানেই দিলীপ বাংলাদেশ প্রসঙ্গে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন।


দিলীপ বলেন, “ভিসা তো আমরা চিরদিনই দিতাম। বাংলাদেশকে আমরা অঙ্গ মনে করি। কিন্ত তারা যদি না মনে করে শত্রুর মতো ব্যবহার করে তাহলে আমাদেরও কড়া হতে হয়। ওখানে চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ বহু রোগী কলকাতায় আসেন ,দিল্লিতে যান ভালো চিকিৎসার জন্য। ওখানকার ব্যবসার অবস্থা খারাপ ,আমরা চাই পশ্চিমবাংলার সাথে ব্যবসা বাড়ুক, আমাদেরও লাভ হোক, ওদেরও লাভ হোক। ওদের কলকারখানা নেই। আমাদের ব্যবসায়ীরা ওখানে সব পৌঁছে দেয়। চাল ডাল তেল নুন থেকে ফল সার সবই যায়। আমাদের এখানকার বহু ব্যবসায়ীর কোটি কোটি টাকা ওখানে ফেঁসে আছে। আবারো ব্যবসা চালু হোক তাদেরও লাভ হবে। ভিসা চালু হোক সব স্বাভাবিক হোক। আজ বাংলাদেশ বুঝতে পেরেছে ক্ষতিটা ওদেরই হয়েছে।”

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ