ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশ সফরে গেলেন সেনা প্রধান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ১২:৫২:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ১২:৫২:৩১ অপরাহ্ন
বিদেশ সফরে গেলেন সেনা প্রধান ফাইল ছবি
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাপ্রধান রোববার (২৮জুন)  এ সফরে যান।

সফরকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে তিনি চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ