এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০৬-২০২৬ ০৫:২৯:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৬-২০২৬ ০৬:৩৪:২০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল এবং সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন সব পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি (ক্লোজড সার্কিট) ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (২৭ জুন) রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রগুলোর সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই নির্দেশনা দেন।
সভায় আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা শতভাগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে প্রতিটি পরীক্ষা কক্ষ সিসিটিভি ক্যামেরার নজরদারিতে আনা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিবরা।
সভায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী জানান, এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের আটটি জেলায় মোট ২০৮টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স