মুনাফার হার ৯.৩৬ শতাংশ
৫৫০০ কোটি টাকার সুকুকের নিলাম রোববার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০৬-২০২৬ ১২:২৮:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৬-২০২৬ ১২:২৮:৩৩ অপরাহ্ন
ফাইল ছবি
বাজারে আসছে সরকারের ৫ হাজার ৫০০ কোটি টাকার বিনিয়োগ সুকুক। এ সুকুকের নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার (২৮ জুন)। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উভয় ধরনের বিনিয়োগকারী এতে অংশ নিতে পারবেন।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, প্রথমবারের মতো স্বল্পমেয়াদি বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক ‘শর্ট টার্ম বিজিআিএস (২৭৩ ডেইস)’ ইস্যু করা হচ্ছে। ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (আইআরআইডিপি-২)’ [Important Rural Infrastructure Development Project on Priority basis-2] এর বিপরীতে সুকুকটি ইস্যু করা হবে।
সুকুকের অকশন আগামী ২৮ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সফটওয়্যার Shariah Securities Module (SSM) এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এ লক্ষ্যে প্রণীত প্রসপেক্টাস ও শরীয়াহ্ ঘোষণাপত্র ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধীন গঠিত শরীয়াহ্ এডভাইজরি কমিটির অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত করা হয়েছে। প্রসপেক্টাস অনুযায়ী, অকশনের মাধ্যমে ৫ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের সুকুক ইজারা পদ্ধতিতে ইস্যু করা হবে; যার মেয়াদোত্তীর্ণের তারিখ ২০২৭ সালের ২৯ মার্চ।
এ সুকুকে বিনিয়োগের বিপরীতে বিনিয়োগকারীদেরকে ২৭৩ দিনে ভাড়া বাবদ সর্বমোট ৩৮৫.০৪ কোটি টাকা যা বার্ষিক ৯.৩৬ শতাংশ হিসেবে মেয়াদপূর্তিতে এককালীন পরিশোধ করা হবে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি বা আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব রয়েছে এমন সব ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি সরাসরি নিলামে অংশগ্রহণ করতে পারবে।
এছাড়া, দেশি-বিদেশি ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীসহ করপোরেট প্রতিষ্ঠান, ইনভেস্টমেন্ট কোম্পানি, বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড ও ডিপোজিট ইন্সুরেন্স ফান্ড বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি বা আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব রয়েছে এমন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশগ্রহণ করতে পারবেন।
বিনিয়োগকারীরা ১০ হাজার টাকার গুণিতক পরিমাণে সুকুক ক্রয়ের জন্য ২৮ জুন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে Shariah Securities Module (SSM) এ তাদের Sukuk Investor (SI) আইডির বিপরীতে অনলাইনে বিড দাখিল করতে পারবেন। সুকুকে বিনিয়োগের ক্ষেত্রে নতুন বিনিয়োগকারীদের গত ২৫ জুনের মধ্যে তাদের সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে SIID খোলার কাজ সম্পন্ন করেছেন। বিডে কৃতকার্য বিডারদের অনুকূলে বরাদ্দ করা সুকুকের পরিমাণ ২৮ বিকেল ৪টায় তাদের স্ব স্ব আইডিতে পাওয়া যাবে।
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স