যশোরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপিত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-০৬-২০২৬ ০৪:০৭:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৬-২০২৬ ০৪:০৭:৫৭ অপরাহ্ন
ফোকাস বাংলা নিউজ
‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার সকালে কালেক্টরেট সভা কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "মাদকের কারণে পরিবার ও সমাজ ধ্বংস হয়ে যায়। এজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু পুলিশ দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এর জন্য প্রতিটি পরিবারে সচেতনতা বাড়ানো জরুরি।"
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ। আলোচনা সভা শেষে মাদকবিরোধী রচনা প্রতিযোগিতায় বিজয়ী তিন গ্রুপের ৯ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে, দিবসটি উপলক্ষে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স