ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের জন্য কৃষিপণ্য কিনবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ১১:৫৭:২৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ১১:৫৭:২৬ পূর্বাহ্ন
ইরানের জন্য কৃষিপণ্য কিনবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ইরানের জন্য মার্কিন কৃষিপণ্য কিনতে ইরানের জব্দকৃত কিছু তহবিল ব্যবহার করার পরিকল্পনা করছে। তিনি এই পদক্ষেপকে মার্কিন কৃষকদের জন্য একটি ‘নতুন বাজার’ উন্মোচন হিসেবে বর্ণনা করেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউসে ট্রাম্প বলেছেন, ইরান খাদ্য সংকটের সম্মুখীন এবং যুক্তরাষ্ট্র দেশটির জন্য মার্কিন গম, সয়াবিন ও ভুট্টা কিনতে ‘ইরানের কিছু অর্থ’ ব্যবহার করবে।

তিনি বলেন, “আমাদের জন্য একটি নতুন বাজার তৈরি হচ্ছে, আর তার নাম হলো মনোরম দেশ ইরান।”

তিনি আরো বলেন, “এটি একটি সুন্দর জায়গা। কেউ কি সেখানে যেতে চান? ইসলামী প্রজাতন্ত্র ইরান। তারা খাদ্য সংকটে ভুগছে, এবং আমরা তাদের কিছু অর্থ নিয়ে তা ব্যয় করব এবং প্রচুর পরিমাণে গম, সয়াবিন ও ভুট্টা কিনব। এই প্রক্রিয়াটি শিগগিরই শুরু হতে চলেছে। এটি বেশ বড় আকারের হবে।”

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ