ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​মিটারে দুইশর বেশি ডিজিটের টোকেন আপডেট কীভাবে করবেন?

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ০৫:১৮:২০ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ০৫:১৮:২০ অপরাহ্ন
​মিটারে দুইশর বেশি ডিজিটের টোকেন আপডেট কীভাবে করবেন?
বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হওয়াতে গ্রাহকের মিটারের ২০০ বা ততোধিক ডিজিটের টোকেন আপডেট করতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে প্রদর্শিত পদ্ধতি অনুসরণ করার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে হটলাইনে যোগাযোগ করে সহায়তা নেয়া যাবে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

হটলাইনসমূহ:
বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা- ১৬৯৯৯
বিপিডিবির কল সেন্টার- ১৬২০০
পবিবোর কল সেন্টার- ১৬৮৯৯
ডিপিডিসির কল সেন্টার- ১৬১১৬
ডেসকোর কল সেন্টার- ১৬১২০
নেসকোর কল সেন্টার- ১৬৬০৩ 
ওজোপাডিকোর কল সেন্টার- ১৬১১৭

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ