ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​শুক্রবার ছয় ঘণ্টা গ্যাস থাকবে না ছয় এলাকায়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ০৫:০২:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ০৫:০৩:৪৭ অপরাহ্ন
​শুক্রবার ছয় ঘণ্টা গ্যাস থাকবে না ছয় এলাকায় ​ছবি: সংগৃহীত
পাগলা রেলওয়ে স্টেশন এলাকায় নির্মাণাধীন সেতুর পাশের গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের কয়েকটি এলাকায় শুক্রবার (২৬ জুন) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নির্মাণাধীন সেতু নম্বর-৭-এর পাশের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় সংশ্লিষ্ট এলাকার আশপাশেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানানো হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত কাজ দ্রুত শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার যথাযথ চেষ্টা করা হবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ