বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-০৬-২০২৬ ০৪:৪৯:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৬-২০২৬ ০৪:৪৯:২৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তার বক্তব্য শুনতে ও তথ্য সংগ্রহ করতে তাকে দলব করেছে দুদক।
বৃহস্পতিবার (২৫ জুন) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।
দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমানের সই করা নোটিশে আগামী সোমবার (২৯ জুন) দুপুর ৩টায় সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে মাহবুব মোর্শেদকে।
এ সময় তাঁকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি এবং বক্তব্য-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স