ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় জোট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ০৩:৪৯:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ০৬:০১:৪২ অপরাহ্ন
​৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় জোট ​ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে জোটটি। এর মধ্যে ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত জেলা শহরগুলোতে সেমিনার আয়োজন করা হবে। এছাড়া ২৩, ২৪ ও ২৫ জুলাই চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি রয়েছে।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ এবং ৫ আগস্ট সারা দেশের জেলা, উপজেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল।

সংবাদ সম্মেলনে ড. হামিদুর রহমান আযাদ অভিযোগ করে বলেন, আগের ফ্যাসিবাদী কায়দায় আবার এক দলীয় কর্তৃত্ব ফিরিয়ে আনার সব ব্যবস্থা করেছে বিএনপি। তিনি আরও বলেন, ট্রাইব্যুনালে দলীয় প্রসিকিউটর বসিয়ে বিচার প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্রের পরিবর্তে জুলুমতন্ত্র কায়েম করেছে। দেশের শাসন ব্যবস্থা ও জনগণের অধিকার ভূলুণ্ঠিত করেছে তারা।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ