ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মতবিনিময় সভায় পটুয়াখালীর জেলা প্রশাসক

শিক্ষার্থীদের বইমুখি করতে পারলে কিশোর অপরাধ নিরসন সম্ভব

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ১১:৪৮:১৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০১:২৭:২৭ অপরাহ্ন
শিক্ষার্থীদের বইমুখি করতে পারলে কিশোর অপরাধ নিরসন সম্ভব ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেছেন, ‘ ধর্মীয় নেতা, শিক্ষক, রজিনীতিবিদ, যুব ও তরুণ সমাজ এক হয়ে কাজ করলে সমাজ থেকে মাদক নির্মুল করা সম্ভব। আর মাদকের কারণেই পারিবারিক সহিংসতা থেকে শুরু করে কিশোর অপরাধী তৈরি হয়। এর থেকে সমাজকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। যে যার জায়গা থেকে কাজ করতে হবে। যার যার অবস্থান থেকে সমাজের উন্নয়ন ও অবস্থার উত্তরণ ঘটাতে হবে। তবে শিক্ষার্থীদের শতভাগ ক্লাশে উপস্থিতি নিশ্চিত করতে পারলেই অবস্থার মূল পরিবর্তন আনা সম্ভব হবে। শিক্ষার্থীদের বই ও ক্লাশমুখি করতে পারলে সুন্দর সমাজ গঠন করা সম্ভব। তাইলে সম্ভব কিশোর অপরাধ দমন। এক্ষেত্রে শিক্ষকবৃন্দের আন্তরিকভাবে এক হয়ে কাজ করতে হবে।

দায়বোধের জায়গা থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।’ মঙ্গলবার শেষ বিকালে কলাপাড়া পৌরসভা অডিটরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব বলেন। পারিবারিক সহিংসতা, কিশোর গ্যাং, মব কালচার, মাদক প্রতিরোধে- শিক্ষক, ধর্মীয় নেতা, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, ‘ মাদকের অভিযানে আটকদের জন্য কেউ তদবিরে গেলে তার বিরুদ্ধের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে যেই হোক। তিনিও শিক্ষকদেরকে শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করতে হবে মতামত ব্যক্ত করেন। বিশেষ করে ছাত্রদের উপস্থিতি হতাশাজনক বলে উদ্বেগ প্রকাশ করেন। যার উন্নয়ন ঘটানো জরুরি। এক্ষত্রে অভিভাবকদের নিয়ে শিক্ষকদের বিশেষ উদ্যোগ নিতে হবে।’ তিনি বলেন, ‘অবৈধ কোন কাজের স্বীকৃতি পুলিশ নিবে না।’

কলাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, গণমাধ্যম কর্মী মেজবাহউদ্দিন মাননু। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার, কলাপাড়া উপজেলা জামায়াতে ইসলামির আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, গণঅধিকার পরিষদের কলাপাড়া উপজেলা আহ্বায়ক আব্দুস সালাম হাওলাদার।

বিষয়ের ওপর মতামত রেখে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গণঅধিকার পরিষদের কলাপাড়া উপজেলার সদস্য সচিব গাজী আব্বাস উদ্দিন বাচ্চু, যুবনেতা সংগঠক মুশফিকুর রহমান লিটু বিশ^াস, গণঅধিকার পরিষদ কলাপাড়া পৌর কমিটির সদস্য সচিব রবিউল আউয়াল অন্তর, লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি শাহ-সুজাউদ্দিন, ইমাম ও মোয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি প্রভাষক মাসুম বিল্লাহ, বৌদ্ধভিক্ষু রাখাইন উত্তম, শিক্ষক ক্রীড়াসংগঠক ইভান মাতুব্বর, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব প্রমুখ।

বক্তারা, মাদক ও সহিংসতামুক্ত কলাপাড়া গড়তে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন- যেখানে বলা হয়, পারিবারিক ও ধর্মীয় অনুশাসনের কঠোরভাবে পালন। পারিবারিক কাউন্সেলিং সেবা চালু ও সম্প্রসারণ। নারী ও শিশুদের জন্য আইনি সহায়তা সহজলভ্য করা। কিশোর বয়সীদের হাতে এন্ড্রয়েড মোবাইল না দেওয়া। মাদকবিরোধী অভিযান জোরদার করা। সামাজিক সচেতনতা কর্মসূচি ও উঠান বৈঠক আয়োজন। স্থানীয় প্রশাসন ও কমিউনিটি নেতাদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করা। সন্ধ্যার পরে স্কুলগামী শিক্ষার্থীদের হাটবাজারের আড্ডা বন্ধ করা। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ বৃদ্ধি করা। রাত অবধি কোচিং সেন্টার বন্ধ করা। ভাড়াটে মোটরসাইকেল চালকদের নির্দিষ্ট কটি নাম্বারিংসহ ব্যবহারে বাধ্য করা। সুশাসন প্রতিষ্ঠা এবং সুন্দও কলাপাড়া গঠনে এর কোন বিকল্প নেই বলেও মতামত ব্যক্ত করেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ