ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​শেখ হাসিনাকে এনে ইলেকট্রিক শক দেওয়ার দাবি বিএনপি এমপির

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৭:৫৬:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৮:০১:৪১ অপরাহ্ন
​শেখ হাসিনাকে এনে ইলেকট্রিক শক দেওয়ার দাবি বিএনপি এমপির ​ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরত এনে আয়নাঘরের সেই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

রেহানা আক্তার বলেছেন, ‘কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম, সেখানে চেয়ার দেখলাম। সেখানে বিরোধী দলের (আওয়ামী লীগের সময়) সদস্যদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া-শোয়াইয়া ইলেকট্রিক শক দিতে হবে।’

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন রেহানা আক্তার রানু।

বিরোধী দলের প্রতি ঐক্য ধরে রাখার অনুরোধ জানিয়ে রেহানা আক্তার বলেন, ‘অনৈক্যের কারণে আল্লাহ না করুক দানব হাসিনা যদি ফেরত আসে, তাহলে যাঁরা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন, তাঁদের জীবনটা কালো করে দেবে।’

জুলাই গণ-অভ্যুত্থানে ফেনীতে ১১ জন নিহত হয়েছিলেন, তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কথা জানিয়ে রেহানা আক্তার বলেন, ‘তাঁরা পুলিশ প্রশাসন ও আদালতের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, পুলিশ প্রশাসন আসামিদের ধরছে না। ধরলেও আদালত জামিন দিয়ে দিয়েছেন। তাঁরা বলছেন, আমরা আপনাদের কাছে কিছু চাই না, আমরা শুধু সন্তান হত্যার বিচার চাই।’

রেহানা আক্তার বলেন, ‘কয়েকটি ব্যাংকের মালিক, ব্যাংক লুটেরা, ব্যাংকখেকো, ব্যাংক ডাকাত কয়েকটি ব্যাংক গিলে খেয়েছে। লুট করে তারা বিদেশে আরাম-আয়েশে জীবন যাপন করছে। আজকে গ্রাহকেরা চিকিৎসার জন্য টাকা তুলতে পারছে না। যে সমস্ত লুটেরা গ্রাহকের টাকা লুটেছে, তাদের ক্ষমা নেই। ক্ষমা হতে পারে না। তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’

সরকারি হাসপাতালের নার্সরা রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলেও অভিযোগ করেন এই সংসদ সদস্য।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ