ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে জামায়াতের আ. লীগ বিরোধী বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ১১:১৪:১৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ১১:১৪:১৬ পূর্বাহ্ন
ধানমন্ডিতে জামায়াতের আ. লীগ বিরোধী বিক্ষোভ মিছিল ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধ করতে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৩ জুন) সকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এ আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, ধানমন্ডি থানা শাখার কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান, কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু করে ধানমন্ডি ২৭ মোড় গিয়ে আবার ৩২ নম্বর এসে শেষ হয়। এ সময় আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর শিশিরের ওপর হামলার অভিযোগ ওঠে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে।

প্রসঙ্গত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া বাসভবনের সামনের সড়কের উভয় প্রান্তে পুলিশের কাঁটাতারের ব্যারিকেড স্থাপন করা হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ