ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তি নারায়ণগঞ্জে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০১:২৩:২৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০১:৩৬:৫৪ পূর্বাহ্ন
মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তি নারায়ণগঞ্জে প্রতীকী ছবি
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কোভিদ জানান, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.০।

প্রাথমিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা বলা হলেও পরে আবহাওয়া অধিদপ্তর জানায়, এর উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। রাজধানীর আগারগাঁও থেকে এর দূরত্ব ছিল প্রায় ১৬ কিলোমিটার পূর্বে।

অন্যদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (EMSC)–এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.০ এবং এর গভীরতা ছিল ১৬ কিলোমিটার। বিশেষজ্ঞদের মতে, এটি তুলনামূলকভাবে অগভীর ভূমিকম্প।

এর আগে গত ১২ জুন সিলেট ও ময়মনসিংহসহ দেশের কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৫।

ভূমিকম্পপ্রবণ এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলা স্কুপ/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ