ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০১:১৫:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০১:১৬:৫৭ পূর্বাহ্ন
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ​ছবি: সংগৃহীত
দুই দিনের মালয়েশিয়ায় সফর শেষে চীন সফরের উদ্দেশ্যে রওনা হয়ে সেখানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি সরকারপ্রধানের চীনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, মালয়েশিয়ায় নির্ধারিত দ্বিপক্ষীয় কর্মসূচি ও আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। পরে তিনি চীনে পৌঁছান।

এর আগে, রোববার (২১ জুন) সরকারি সফরে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতার একান্ত ও সীমিত পরিসরের আলোচনায় বাংলাদেশের শ্রমবাজার, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব পায়।

​​​​​বাংলা স্কুপ/এইচকে/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ