ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের সেরা জার্সির তালিকা প্রকাশ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-০৬-২০২৬ ১১:৫৯:১৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-০৬-২০২৬ ১২:২২:২১ অপরাহ্ন
বিশ্বকাপের সেরা জার্সির তালিকা প্রকাশ
বিশ্বকাপের উত্তাপ শুধু মাঠেই নয়, সমানতালে ছড়িয়ে পড়েছে জার্সির দুনিয়াতেও। ৪৮ দলের বর্ধিত এই আসরে বিভিন্ন দলের একাধিক কিট উন্মোচনের কারণে উত্তর আমেরিকার বিশ্বমঞ্চে দেখা যাচ্ছে শতাধিক ভিন্নধর্মী জার্সি। এই বিশাল সমাহার থেকে ডিজাইন, ঐতিহ্য ও নান্দনিকতার ভিত্তিতে সেরা ২০টি জার্সির তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় ফুটবলভিত্তিক গণমাধ্যম গোল ডটকম।

প্রকাশিত তালিকায় সেরা ১০ এ জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি মতো শক্তিশালী দলগুলো। তবে সবাইকে চমকে দিয়ে শীর্ষস্থান দখল করেছে স্বাগতিক মেক্সিকোর হোম জার্সি। হালকা সবুজের ওপর গাঢ় সবুজ মোটিফের এই ডিজাইন দেশটির ফুটবল আবেগ ও ঐতিহ্যকে তুলে ধরেছে।

দ্বিতীয় স্থানে থাকা জাপানের জার্সিতেও রয়েছে ভিন্নতা। সমুদ্র ও আকাশের দিগন্তের কুয়াশা থেকে অনুপ্রাণিত গ্রাফিক ডিজাইন ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। তৃতীয় স্থানে থাকা কুরাসাওয়ের অ্যাওয়ে জার্সিতে হালকা হলুদ রঙের সঙ্গে নীল ট্রিম এবং লাল, সবুজ, কমলা স্ট্রাইপসের ব্যবহার এটিকে আলাদা মাত্রা দিয়েছে।

এছাড়া জার্মানি, ফ্রান্স, সুইডেন, ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা, কাতারের জার্সিগুলোও সেরা দশে জায়গা পেয়েছে। থ্রোব্যাক ডিজাইন, রেট্রো লুক, সাংস্কৃতিক অনুপ্রেরণা এবং আধুনিক নান্দনিকতার মিশেলে এসব জার্সি দর্শকদের মন জয় করেছে।

১১ থেকে ২০ নম্বরেও রয়েছে বৈচিত্র্য। স্পেন, ডিআর কঙ্গো, জর্ডান, কানাডা, ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জার্মানি, আইভরি কোস্ট, আলজেরিয়া, সেনেগালের জার্সিগুলো তাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির ছাপ বহন করছে।

বিশেষজ্ঞদের মতে, এবারের বিশ্বকাপে জার্সির ডিজাইনে সৃজনশীলতার নতুন ধারা দেখা যাচ্ছে, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ফুটে উঠেছে। পছন্দের দিক থেকে মেক্সিকো ও জাপানের জার্সি সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে।

বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন 


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ