ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন প্রায় দেড় লাখ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৩:৫৮:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৩:৫৮:১৫ অপরাহ্ন
বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন প্রায় দেড় লাখ ফাইল ছবি
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে (এপিএসসিএল) নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ১২ জুলাই ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে এমবিএ/এমকম ডিগ্রি থাকতে হবে। এসিএ (ACA) বা এসিএমএ (ACMA) পেশাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
সরকারি খাত/রাষ্ট্রায়ত্ত কোম্পানি/বেসরকারি খাতে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা বয়সসীমা
২০ জুন ২০২৬ তারিখে বয়স ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।

নিয়োগের মেয়াদ

৩ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর পর্যন্ত যোগ্যতার ভিত্তিতে আরও দুই দফা (প্রতিবার ৩ বছর) মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে।

বেতন–ভাতা

১,৪৯,০০০ টাকা।

আবেদনের নিয়ম : 
নির্ধারিত আবেদনপত্র এপিএসসিএলের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড, নাভানা রহিম আর্ডেন্ট (লেভেল-১০), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা-১০০০।

আবেদনের শেষ তারিখ
১২ জুলাই ২০২৬


বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ