ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০১:০১:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০১:২৪:৩৬ অপরাহ্ন
মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী ফাইল ছবি
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন।

রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে বলা হয়, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ঢাকা-৮ আসনের মাননীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব মির্জা আব্বাস দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় আগের তুলনায় অনেকটা সুস্থ রয়েছেন। তার সুস্থতা কামনায় যারা দোয়া করেছেন, তাদের সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পোস্টে আরও বলা হয়, ইনশাআল্লাহ, পূর্ণ সুস্থতা লাভ করে তিনি অচিরেই পুনরায় জনগণের মাঝে ফিরে এসে দেশ ও জনগণের কল্যাণে তার দায়িত্ব ও কার্যক্রম যথারীতি অব্যাহত রাখবেন। মহান আল্লাহ তাআলার নিকট তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।

বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ