ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষিকার মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৩:১৮:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৩:১৮:১৭ অপরাহ্ন
জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষিকার মৃত্যু ফাইল ছবি
রাঙামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্টে শতাব্দী চাকমা (৫০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে গুরুতর অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎মৃত শতাব্দী চাকমা নানিয়াচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা।

‎পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসা থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বের হন শতাব্দী চাকমা। পথে নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় রাস্তার পাশে একটি জাম গাছ থেকে জাম পাড়ার চেষ্টা করেন। এ সময় কাঁচা বাঁশ ব্যবহার করলে অসাবধানতাবশত বাঁশটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে এবং তিনি গুরুতর বৈদ্যুতিক শকের শিকার হন।

‎স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

‎‎রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা ডা. শওকত আকবর খান বলেন, ‎শতাব্দী চাকমাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার হাতে পোড়ার ক্ষত ছিল। মরদেহ মর্গে রাখা হয়েছে।

‎রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ