ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন ৫৫জন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৬-২০২৬ ১২:২৫:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৬-২০২৬ ১২:২৫:০৮ অপরাহ্ন
বিদেশ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন ৫৫জন ফাইল ছবি
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী ২১ জুন তিনি একদিনের সফরে মালয়েশিয়া যাবেন। মালয়েশিয়ায় সফর শেষে চীনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশ মিলিয়ে ছয় দিনের সফরে থাকবেন তিনি। ২২ থেকে ২৬ জুন তিনি চীনে অবস্থান করবেন। এরপর দেশে ফিরবেন।

সফরসঙ্গী হিসেবে মালয়েশিয়ায় থাকবেন ২৭ জন এবং চীনে ২৮ জন। সফরসঙ্গী যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। প্র

ধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ২১ থেকে ২২ জুন কুয়ালালামপুর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ জুন বিকালে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন।

মূলত সফরের আনুষ্ঠানিক পর্ব ২২ জুন অনুষ্ঠিত হবে। মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উদ্দেশে রওনা হবেন।

দুই দেশের সফরকেই কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মালয়েশিয়ার সফর থেকে শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে ধারণা করছেন সফর-সংশ্লিষ্টরা।

বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন
 


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ