কলকাতা বিমানবন্দরে তৃণমূল-বিজেপি সমর্থকদের সংঘর্ষ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২০-০৬-২০২৬ ১১:১৬:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
২০-০৬-২০২৬ ১১:১৬:৩৬ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষকে ঘিরে কলকাতা বিমানবন্দরের বাইরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাতে তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে বিমানে কলকাতা ফেরার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় এমন পরিস্থিতির।
জানা যায়, দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক শেষে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কিছুক্ষণ আগেই সেখানে তৃণমূল ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
মূলত অভিষেকের ওপর চড়াও হওয়ার জন্যই বিমানবন্দরের গেটের বাইরে উপস্থিত হন বিজেপি কর্মী-সমর্থকরা। অন্যদিকে, পাল্টা ভিড় জমান তৃণমূল কর্মীরাও। দুই পক্ষের মধ্যে এরপরেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ব্যাপক হাতাহাতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরবর্তীতে ঝামেলা এড়াতে বিমানবন্দরের অন্য গেট দিয়ে বের করা হয় অভিষেককে।
কলকাতায় স্ত্রীসহ মোশাররফ করিমকে ঘিরে অপ্রীতিকর ঘটনা! যা জানালেন অভিনেতা
এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের এক্স হ্যান্ডেলে ঘটনার ভিডিও পোস্ট করে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, তাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে খুনের চেষ্টার পরিকল্পনা করেছিল ‘বিজেপির গুন্ডারা।’ তবে বিজেপির তরফ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স