মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে পালাল চার দুর্বৃত্ত
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৬-২০২৬ ০৫:৪২:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৬-২০২৬ ০৫:৪২:৫৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর রোডে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিংয়ে তার নিজ বাসার নিচে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত চাপাতি, ছুরিসহ ধারালো অস্ত্র দিয়ে তার মুখ, কাঁধ ও হাতে কুপিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক আহত নুরুল ইসলামকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি সেখানেই জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে, ঘাতকদের ধরতে চলছে অভিযান। নেয়া হবে আইনগত ব্যবস্থাও।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স