কলাপাড়ায় উলফাবাহিনীর সেকেন্ড-ইন কমান্ডসহ গ্রেপ্তার ৪
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৬-২০২৬ ১২:২০:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৬-২০২৬ ১২:৪৯:২৩ অপরাহ্ন
ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ পিস ইয়াবাসহ চার কারবারিকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১১ টার দিকে পশ্চিম ধানখালী গ্রামের সড়ক থেকে এদের গ্রেফতার করা হয়।
এরা হচ্ছেন বিনামকাটা গ্রামের সেন্টু খানের ছেলে মো: শাকিল খান (৩৯), চালিতাবুনিয়া গ্রামের কালাম হাওলাদারের ছেলে মুসফিকুর রহমান শান্ত (১৯), দক্ষিণ বড় বালিয়াতলী গ্রামের মালেক গাজীর ছেলে বাইজিদ গাজী (২৮) ও বড়পাড়া গ্রামের বজলু চৌকিদারের ছেলে জাকারিয়া (৩০)। কলাপাড়া থানার ওসি মো: নজরুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, আসামিরা ইয়াবা কেনাবেচা করছিল। এ সময় পুলিশ তাঁদের গ্রেফতার করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে মুসফিকুর রহমান শান্ত মাদক ডিলার আল-আমিন ওরফে উলফা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। শান্ত ওখানকার নমরহাট টেকনিক্যাল কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার তথ্য পুলিশ নিশ্চিত করেছে।
এর গডফাদার উলফাকে পুলিশ ৩ জুন গ্রেফতার করে। উলফা মাদকসহ ৭ মামলার আসামি। তিনি বর্তমানে জেল হাজতে রয়েছে। আল-আমিন ওরফে উলফার বাড়ি চম্পাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। পুলিশের দাবি উলফার মাদক ব্যবসা তার অনুপস্থিতিতে শান্ত নিয়ন্ত্রণ করে আসছিল।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স