মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৯-০৬-২০২৬ ১১:৪৮:২১ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৯-০৬-২০২৬ ১১:৪৮:২১ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার জন্য শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউসের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন আল জাজিরা।
মুখপাত্র বলেন, ‘ভাইস প্রেসিডেন্ট তার সংবাদ সম্মেলনে যেমন বলেছিলেন, আসন্ন কারিগরি পর্যায়ের আলোচনা নিয়ে পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল সুযোগ পেলেই রওনা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই ধরনের আলোচনার আয়োজন কখনোই সহজ বা পুরোপুরি পূর্বানুমানযোগ্য নয়। তাই এই মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট আজ রাতে রওনা হচ্ছেন না।’
মুখপাত্র জানান,‘পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হলে আমরা দ্রুত তা জানিয়ে দেব।’
এর আগে সুইজারল্যান্ড সফর স্থগিত করেছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (১৮ জুন) পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র মোশাররফ জাইদি বলেছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) ইতোমধ্যে ইলেকট্রনিক উপায়ে স্বাক্ষরিত ও কার্যকর হয়েছে। বর্তমানে এই চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। যে কারণে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রস্তাবিত সফর স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, চুক্তি বাস্তবায়নের পরবর্তী কৌশলগত কয়েক স্তরের প্রক্রিয়ায় সমর্থন অব্যাহত রাখবে পাকিস্তান।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স