বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা কারাগারেও
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৮-০৬-২০২৬ ০১:২০:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৬-২০২৬ ০১:২০:২৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
গাজীপুরের কাশিমপুরের চারটি কারাগারে বিশ্বকাপ ফুটবল নিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সাজাপ্রাপ্ত, বিচারাধীন এবং রাজনৈতিক বন্দিরা কারাগারের সীমাবদ্ধতার মধ্যেও প্রিয় দলের খেলা উপভোগ করছেন, যা তাদের দৈনন্দিন দুঃখ-কষ্ট কিছুটা ভুলতে সাহায্য করছে।
কারা সূত্রে জানা গেছে, কাশিমপুরের চার কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার বন্দি রয়েছেন, যার মধ্যে রাজনৈতিক বন্দির সংখ্যা দুই শতাধিক। বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে বন্দিদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ম্যাচ দেখার ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।
বন্দিদের মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকের সংখ্যাই বেশি, এছাড়া অন্যান্য দেশের দলের সমর্থকরাও রয়েছেন। প্রিয় দলের খেলা দেখতে পেয়ে তারা উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করছেন।
কারা কর্তৃপক্ষ জানায়, বিশ্বকাপ উপলক্ষে মাসব্যাপী খেলা দেখানোর এই উদ্যোগ বন্দিদের মানসিক প্রশান্তি দিতে সহায়তা করছে। খেলার মাধ্যমে তারা কিছু সময়ের জন্য হলেও কারাবন্দি জীবনের চাপ ও কষ্ট ভুলতে পারছেন।
কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, বন্দিদের বিনোদনের অংশ হিসেবে তাদের পছন্দের দলের খেলা দেখার সুযোগ করে দেওয়া হয়েছে, যা ইতিবাচক পরিবেশ তৈরি করেছে এবং বন্দিরা খেলা উপভোগ করে আনন্দিত হচ্ছেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স