বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৭-০৬-২০২৬ ০৫:৩৩:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৬-২০২৬ ০৭:৪৪:৩৫ অপরাহ্ন
সম্ভাব্য চুক্তির প্রভাব পড়েছে তেলের বাজারে। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ অবসানের সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ওয়াশিংটন ইরানি তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে পারে—এমন প্রতিবেদনের পর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমেছে। খবর রয়টার্সের
বুধবার (১৭ জুন) ব্রেন্ট ক্রুড অয়েলের (অপরিশোধিত তেল) দাম সর্বোচ্চ পর্যায় থেকে প্রায় এক-তৃতীয়াংশ কমে ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে নেমেছে।
কয়েক সপ্তাহ আগেও ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারের বেশি ছিল। যদিও বর্তমানে দাম কমেছে, তবুও জ্বালানি খাত পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা শুরুর পর থেকেই উর্ধ্বমুখী ছিল তেলের দাম। ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বের জ্বালানি বাজারে চরম অস্থিরতা দেখা দেয়।
বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ নিয়ে একটি অন্তর্বর্তী চুক্তি হলে সপ্তাহের শেষ দিকে হরমুজ প্রণালি আবার পুরোপুরি খুলে যেতে পারে। এর ফলে বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্য থেকে পুনরায় তেল রপ্তানি শুরু হওয়ার সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি করেছে, যদিও দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে দেশগুলোর কৌশলগত তেলের মজুত বর্তমানে অনেক কমে গেছে।
ওয়েস্টপ্যাকের অর্থনীতিবিদ লুকা বেলোব্রাজিক জানিয়েছেন, ইরানের মোট রপ্তানি বিশ্ব চাহিদার প্রায় ২ শতাংশের সমান হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেছেন, নিষেধাজ্ঞা থেকে এই ছাড় এখনই কার্যকর হওয়ার সম্ভাবনা কম এবং এটি স্থায়ী শান্তির ওপর নির্ভর করবে।
আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি সই হওয়ার কথা থাকলেও এর বিস্তারিত খুব কমই প্রকাশ করা হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স