ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যম কমিশন গঠনে সহায়তায় আগ্রহী ইইউ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৩:৩১:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৩:৩১:৫৭ অপরাহ্ন
গণমাধ্যম কমিশন গঠনে সহায়তায় আগ্রহী ইইউ ছবি : সংগৃহীত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বুধবার (১৭ জুন) মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রীর দফতরে সাক্ষাৎকালে তারা গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সহায়তার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তবে একই সঙ্গে জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকেও সুরক্ষা দিতে চায় সরকার। এ কারণে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে কাজ চলছে।

তিনি জানান, সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে একটি ড্রাফট কমিটি গঠন করা হবে। এই কমিটি একটি ন্যাশনাল অ্যাকশন প্ল্যান সরকারের কাছে উপস্থাপন করবে। ওই ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের ভিত্তিতেই গণমাধ্যম কমিশন গঠন করা হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ