ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​সাংবাদিক মুশফিককে দেখতে সিএমএইচে ডা. রফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ০৭:৫৮:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ০৭:৫৮:৪৮ অপরাহ্ন
​সাংবাদিক মুশফিককে দেখতে সিএমএইচে ডা. রফিকুল ইসলাম ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
রাষ্ট্রদূত ও বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে দেখতে মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

এ সময় তিনি মুশফিকুল ফজল আনসারী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে চিকিৎসকদের সঙ্গে তাঁর চিকিৎসা-সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

মুশফিকুল ফজল আনসারী সিএমএইচের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সোলতানার নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৫ জুন) বিকেলে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর হৃদরোগ শনাক্ত হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ