ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আলজেরিয়ার বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার একাদশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ১২:৪৬:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ১২:৪৬:০৫ অপরাহ্ন
আলজেরিয়ার বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার একাদশ ফাইল ছবি
বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে বুধবার (১৭ জুন) সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরের অবস্থা নিয়ে কথা বলেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।

তিনি বলেন, ‘এটা শুধু একটি ফুটবল ম্যাচ। আমাদের আগের বিশ্বকাপের অভিজ্ঞতা আছে। প্রথম ম্যাচটি মৌলিক বা নির্ধারক কিছু নয়। এটি গুরুত্বপূর্ণ, কিন্তু সবকিছু প্রথম ম্যাচেই শেষ হয়ে যায় না।

এসময় আর্জেন্টিনার কোচ জানান, আগের চোট নিয়ে উদ্বেগ থাকলেও আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ—তিনজনই আর্জেন্টিনার হয়ে খেলার জন্য প্রস্তুত আছেন।

মেসি হালকা হ্যামস্ট্রিং চোটে ভুগছিলেন, আলভারেজের গোড়ালিতে চোট ছিল আর গোলরক্ষক মার্তিনেজের অনামিকা আঙুলে ফ্র্যাকচার থাকলেও তারা তিন জনই শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসানদ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা।

আলজেরিয়ার সম্ভাব্য একাদশ:
লুকা জিদান, রফিক বেলগালি, এইসা মান্দি, রামি বেনসেবাইনি, রায়ান আইত-নুরি, নাবিল বেনতালেব, হোসেম আউয়ার, রিয়াদ মাহরেদ, ইব্রাহিম মাজা, মোহামেদ আমৌরা ও আমিনে গৌরি।

 বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন   
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ