ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ১১:২৮:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ১১:২৮:৫১ পূর্বাহ্ন
নতুন দায়িত্ব পেলেন আন্দালিব রহমান পার্থ ফাইল ছবি
জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এতে ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে কমিটির সভাপতি করা হয়েছে।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এ কমিটি গঠন করা হয়। চিফ হুইপ নুরুল ইসলাম মণি (বরগুনা-২) কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। সংসদের কার্যসূচিতে প্রস্তাবটি উপস্থাপনের পর এ বিষয়ে আলোচনা হয়।

পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠভোটে দেন। কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন: এ এম মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মো. নওশাদ জমির (পঞ্চগড়-১), শাকিলা ফারজানা (সংরক্ষিত মহিলা আসন-৮), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মো. হাসান রাজীব প্রধান (লালমনিরহাট-১), মো. নাজিবুর রহমান (পাবনা-১), আক্তার হোসেন (রংপুর-৪) এবং আল ফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২)। পদাধিকার বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী সংসদে এ স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ