ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা, রাঙামাটিতে চলছে মাইকিং

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ১১:১২:১৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ১১:১২:১৫ পূর্বাহ্ন
ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা, রাঙামাটিতে চলছে মাইকিং ছবি : সংগৃহীত
রাঙামাটিতে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। রোববার (১৪ জুন) বিকেলে রাঙামাটি পৌরসভার ভেদভেদি পশ্চিম মুসলিম পাড়া, শিমুলতলী ও রূপনগর এলাকার বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস যৌথভাবে এ সচেতনতামূলক মাইকিং কার্যক্রম চালায়।

এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, রাঙামাটি ফায়ার স্টেশন টিমের সাব অফিসার মফিজুর রহমান, ফায়ার ফাইটার নাজিম উদ্দিন ও মো. জাফরুল্লাহ প্রমুখ।

মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পাহাড় ধসের ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয় এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাস না করার জন্য আহ্বান জানানো হয়। একই সঙ্গে টানা বা ভারী বর্ষণের সময় নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য জনগণকে বিশেষভাবে পরামর্শ দেয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার বলেন, বর্ষা মৌসুমে পাহাড় ধসের ঝুঁকি বিবেচনায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্যও এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ