ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ০১:১১:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ০১:১১:৫৮ অপরাহ্ন
বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ফাইল ছবি
বর্তমান সরকার অতীতের সব সময়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১৪ জুন) সকালে ইউনিসেফ আয়োজিত বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ নিয়ে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুলইউনিফর্ম প্রদান, মিড ডে মিল চালুসহ নানামুখি প্রকল্প গ্রহণ করেছে সরকার। 

শিক্ষা খাতের অগ্রগতি সন্তোষজনক নয় মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে কাজ করবে সরকার। একইসঙ্গে দেশের কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে তা বরদাস্ত করবে না সরকার। 

একই অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা দেয়া হচ্ছে না এমন দাবি তুলে অভিভাবকরা কিন্ডারগার্টেন স্কুলের দিকে ধাবিত হচ্ছেন। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সব ধরনের চেষ্টা করছে সরকার। এছাড়াও, প্রাথমিক শিক্ষা উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ সরকার নির্ধারিত ১৮০ দিনের মধ্যেই বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ