ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এলএনজি সরবরাহে বিঘ্ন, মধ্যরাত পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ০২:১৯:২২ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ০২:১৯:২২ অপরাহ্ন
এলএনজি সরবরাহে বিঘ্ন, মধ্যরাত পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ ফাইল ছবি
এলএনজি সরবরাহের একটি এফএসআরইউর জরুরি রক্ষণাবেক্ষণ জনিত কারণে শনিবার গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। শনিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটের (এফএসআরইউ) জরুরি রক্ষণাবেক্ষণ জনিত কারণে এলএনজি হতে প্রাপ্ত গ্যাস সরবরাহ কম থাকবে। এর ফলে আজ মধ্যরাত পর্যন্ত তিতাস গ্যাস কোম্পানির অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। 

গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য সংস্থাটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ