ড. মঈন খান
বিএনপি সরকার দেশকে সম্মানজনক জায়গায় নিয়ে যাবে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৬-২০২৬ ০২:৩৯:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৬-২০২৬ ০২:৪৪:৪৩ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশকে বিশ্বের বুকে সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ড. আব্দুল মঈন খান। শুক্রবার (১২ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
এ সময় ড. আব্দুল মঈন খান বলেন, জিয়াউর রহমান যে বাজেট দিয়েছিলেন, তা উচুস্তরের মানুষের জন্য ছিল না, ছিল খেটে খাওয়া মানুষের জন্য। সেই বাজেটের জন্য বাংলাদেশ অর্থনৈতিকভাবে মাথা তুলে দাঁড়িয়েছিল।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান মাত্র সাড়ে তিন বছরে দেশকে বিশ্বের বুকে তুলে ধরেছিলেন। তাকে অনুসরণ করা হলে বাংলাদেশ সঠিক পথে চলবে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স