কলাপাড়ায় মাদক কারবারি রাকিব গ্রেফতার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৬-২০২৬ ১২:১৮:১১ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৬-২০২৬ ১২:১৮:১১ অপরাহ্ন
ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় ২০পিস ইয়াবা, নগদ ৫০ হাজার টাকাসহ কারবারি রাকিব তালুকদারকে (৩৫) পুলিশ গ্রেফতার করেছে। চারিপাড়া গ্রামের বটতলা সংলগ্ন নদীর তীর থেকে তাঁকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম এ খবর নিশ্চিত করেন। গ্রেফতার রাকিব রাঙ্গাবালী উপজেলার বড়বাইসদিয়া গ্রামের বাসীন্দা। তার বাবার নাম বশির তালুকদার। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। এর আগে সাত মামলার আসামি মাদকের পাইকারি বিক্রেতা আল-আমিন ওরফে উলফাকে (৩৮) চম্পাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় চম্পাপুরে কিছুটা হলেও জনমনে স্বস্তি নেমে এসেছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স