ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৬-২০২৬ ০৪:০১:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৬-২০২৬ ০৪:৪৯:০০ অপরাহ্ন
হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু ​ছবি: সংগৃহীত
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশু মারা গেছে। তবে এ সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে চলতি মৌসুমের গত ৮৭ দিনে হাম ও এর উপসর্গে মোট ৬৩৯ শিশুর প্রাণহানি ঘটল।

বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত তথ্যে এ তথ্য জানানো হয়।

অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা ৯২।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪৫ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৪ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৬৬ হাজার ৯৯৯ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৩ হাজার ১৪৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

স্বাস্থ্য অধিদফতর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং হাম প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ