ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​রামপুরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০২:৪৮:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০২:৪৮:৫৬ অপরাহ্ন
​রামপুরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ​ছবি: সংগৃহীত
রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ‘টেক্সাস ড্রেসেস গার্মেন্টসের’ শ্রমিকরা। চাকরিচ্যুতির প্রতিবাদে সোমবার (৮ জুন) দুপুরে এই বিক্ষোভে নামেন তারা। এতে রামপুরা রুটে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আলিমুল কায়সার বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। এতে রাস্তার উভয়পাশে যানচলাচল বন্ধ রয়েছে।

তিনি বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ