ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৭ মামলায় জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০১:২২:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০১:২২:৪১ অপরাহ্ন
৭ মামলায় জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী ফাইল ছবি
৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সোমবার (৮ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চে এ নিয়ে শুনানি হবে। মামলাগুলোর মধ্যে ঢাকায় ৪ মামলায় এবং টাঙ্গাইলের তিন মামলা রয়েছে।

এর আগে সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের জামিন নামঞ্জুর করেন অধস্তন আদালত।

গত ১৪ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ডে নেয়া হয়।

রিমান্ড শেষে রাজ্জাককে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে কারাবন্দি রয়েছেন সাবেক এই মন্ত্রী।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ