ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় মাদক পরিবহনের অপরাধে পাঁচজনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ১২:০৮:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ১২:১৬:৫৯ অপরাহ্ন
কলাপাড়ায় মাদক পরিবহনের অপরাধে পাঁচজনের কারাদণ্ড ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা ও ইয়াবা পরিবহনের অপরাধে তিন বাসের চালক ও হেল্পারসহ পাঁচ জনের  চারজনকে এক মাস করে ও একজনকে ১৪দিন বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। রবিবার দিবাগত মধ্যরাতে কলাপাড়া বাসস্ট্যান্ডে ভ্রাম্যমান আদালতের অভিযানে এই দন্ড কার্যকর করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক এই অভিযানের নেতৃত্ব দেন। 

দন্ডপ্রাপ্তরা হলেন, মো. রাসেল (৩৩), জাকির হোসেন (৪৫), সোহাগ শেখ (২৮), মো. বেল্লাল (২৮) ও রাকিব তালুকদার (২৭)। এরা মেঘলা, নাহিদ ও অন্তরা বাসের চালক ও হেল্পার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, গাঁজা ও ইয়াবা পরিবহনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধরায় ৪জনকে একমাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৭দিন বিনাশ্রম কারাদন্ড এবং মো. রাসেলকে ১৪দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৭দিন বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর সদস্যরা এই অভিযানে সহায়তা করেন। মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ